সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার: সতর্ক থাকার আহ্বান জানাল আইএসপিআর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা ধরনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে এক সতর্কতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বার্তায় বলা হয়,

ইদানীং দেখা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে নিয়ে নির্বাচন-সংক্রান্ত নানা গুজব, অপপ্রচার ও ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

বার্তায় আরও বলা হয়,

জনসাধারণকে এসব ভুয়া ও বানোয়াট প্রচারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করছে এবং করবে।

এ বিষয়ে সেনাবাহিনী তাদের পোস্টে ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট যুক্ত করেছে, যেখানে সেনাপ্রধানের নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক বার্তা ছড়ানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুনও একই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। তাই যাচাইবাছাই ছাড়া কোনো তথ্য বা পোস্টে বিশ্বাস না করে সচেতন থাকা এখন সময়ের দাবি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *