সিলেটের বিয়ানীবাজারে একটি কাঠ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে বিয়ানীবাজার থানার আলী নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, কাঠ বাগানের ভেতরে ফেলে রাখা অবস্থায় পাওয়া এয়ারগানটি প্রাথমিকভাবে বিদেশি এবং সম্পূর্ণ সচল বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট জেলায় র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
গত বছরের ৫ আগস্ট থেকে র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অভিযান চালিয়ে মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
