ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে বিএনপি। রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইসির কিছু কর্মকর্তা নিরপেক্ষতা বজায় রাখছেন না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে ত্রুটি রয়েছে, যা একটি বিশেষ দলকে সুবিধা দিতে পারে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলেও দাবি করেন তিনি।

এছাড়া জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে তিনি বলেন, এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহসহ অনিয়মের বিষয়গুলো কমিশনকে জানানো হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব জানান, ঢাকায় বিভিন্ন এলাকায় ভোটার স্থানান্তরের তালিকা চাওয়া হয়েছে।

তবে সব অভিযোগের পরও মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে, যদি ত্রুটিগুলো দ্রুত সমাধান করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *