পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) একযোগে পদায়ন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর সারদা এবং পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
এই সাম্প্রতিক পদায়নের মাধ্যমে দীর্ঘদিন ধরে ওএসডি থাকা কর্মকর্তাদের মধ্যে অনিশ্চয়তা কিছুটা কেটে গেল বলে প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে।
