কক্সবাজারগামী ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৯ বছরের শিশু

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতকারীর ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি রামু এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, চলন্ত ট্রেনের একটি জানালার দিকে হঠাৎ বাইরে থেকে পাথর ছুড়ে মারা হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। ঘটনার পরপরই ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পরে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত গন্তব্য কক্সবাজারের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

এ ঘটনায় দুষ্কৃতকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *