কুষ্টিয়ায় রেলসেতুর নিচে মিলল অজ্ঞাত বৃদ্ধের দ্বিখণ্ডিত মরদেহ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার একটি রেলসেতুর নিচে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৭০ বছর বলে জানা গেছে। তার পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি।

স্থানীয়দের ধারণা, সকালে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ সব সম্ভাবনা খতিয়ে দেখছে।

কুমারখালী থানার এক কর্মকর্তা জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে একাধিক টিম কাজ করছে। দ্রুতই তার পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *