কলকাতায় গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বাংলাদেশি দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে—এমন গোপন তথ্য তাদের কাছে ছিল। তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলেও তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে শনিবার মধ্যরাতে বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেনের সঙ্গে মিলে ওসমান হাদিকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে অবস্থান করার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *