সরকার কর্তৃক বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে ।
মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, –এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
