জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীতে আত্মপ্রকাশ করেছে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’। নতুন এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং মুখ্য সংগঠক করা হয়েছে নুসরাত তাবাসসুমকে।

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক , সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সহ জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদা আখতার বলেন, নারীশক্তি নারীদের রাজনৈতিক অবস্থান শক্ত করার পথ তৈরি করবে। পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে বসানো না হয়ে যোগ্য নারীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, দেশে নারীবান্ধব পরিবেশের অভাব থাকায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা অনেক নারী পরে সক্রিয় থাকতে পারেননি।

তিনি আরও জানান, এনসিপির সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও ‘জাতীয় নারীশক্তি’ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *