বিএনপি–জামায়াতের পরামর্শেই জুলাই সনদ তৈরি হয়েছে: অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ রাজনৈতিক দলগুলোর চাপ ও পরামর্শে সাজানো হয়েছে—এমন সরাসরি অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, সনদের কাঠামো নির্ধারণে বিএনপি ও জামায়াতের মতামতই প্রাধান্য পেয়েছে, অথচ জনগণের স্বার্থ সেখানে অনুপস্থিত।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,

সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। তরকারির বাটি থেকে এক চামচ করে সবাইকে দিলেও জনগণের জন্য কিছুই রাখেনি। দেশের দুর্ভাগ্য—এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনার পথ তৈরি করে দিচ্ছে সরকার। রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে।

তিনি অভিযোগ করেন,

জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, কিন্তু নৈতিক ভিত্তি এখনো পায়নি। এই সনদ শুধু রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্য করা হয়েছে। জনগণকে পাশ কাটানো হয়েছে।

বিএনপি–জামায়াতকে উদ্দেশ করে নাসীরুদ্দীন বলেন,

সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। আপনারা যা বলছেন, সরকার তাই করছে—এটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

তবে সমালোচনার পাশাপাশি তিনি এটাও জানান, অস্পষ্টতা থাকলেও সনদ বাস্তবায়নের আদেশকে এনসিপি ইতিবাচকভাবে দেখছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপি ১,০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

এই প্রতিবেদনটি এক্সক্লুসিভ রিপোর্ট হিসেবে প্রস্তুত করা হলো, কোনো সংবাদমাধ্যমের নাম উল্লেখ ছাড়াই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *