গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফটোকার্ড প্রকাশ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত এই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। ফটোকার্ডে লেখা রয়েছে-

গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোটকে সামনে রেখে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ফটোকার্ডগুলোর মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং জনগণকে সক্রিয়ভাবে ভোটদানে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিকে গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা গড়ে ওঠে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *