চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-কে সামনে রেখে বিভিন্ন সংগঠন তাদের প্যানেল ঘোষণা করছে। এরই ধারাবাহিকতায় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ আজ তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে।
ঘোষিত প্যানেলে ভিপি পদে ইব্রাহিম রনি, জিএস পদে সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে সাজ্জাত হোসন মুন্নাকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য পদে মনোনীতরা হলেন—
- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
- সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: শাহপরান মারুফ
- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম
- সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন
- দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
- সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
- সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
- গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আনজুম শোভন
- বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান
- ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দিপা
- সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
- স্বাস্থ্য সম্পাদক: আফনান হোসেন ইমরান
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান সোহান
- যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া
- সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান
- আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বি
- পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
নির্বাহী সদস্য পদে মনোনীত:
জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান এবং আদনান শরীফ।
‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর নেতারা জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা, পরিবহন সংকট নিরসন এবং একাডেমিক সমস্যা সমাধান তাদের প্রধান অঙ্গীকার হবে।
চাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, বহুমতের অংশগ্রহণে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব।
