দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে এ কথা নিশ্চিত করা হয়েছে।
বিশেষ করে আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনী কোনোভাবে হস্তক্ষেপ করবে না বলে জানানো হয়েছে।
সেনাবাহিনী ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে,
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করলে তা গ্রহণযোগ্য নয়।
সেনাবাহিনী আরও আশা প্রকাশ করেছে, আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি উদাহরণ স্থাপন করবে।
এবারের ডাকসু নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরপরে যথাক্রমে ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন এবং ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে সেনাবাহিনী অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন।
