দেশের পাটকল ধ্বংস করেছে বর্তমান সরকার: ড. মঈন খান

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে দেশের ঐতিহ্যবাহী জুটমিল বা পাটকলগুলো ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ড. মঈন খান বলেন,

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জুটমিলগুলোতে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণসহ উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছিলেন। অথচ বর্তমান সরকার গত ১৫ বছরে লুটপাট করে এই শিল্পকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন,

নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল এবং ফৌজি জুটমিল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শুধু প্রতিষ্ঠানই নয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে অসংখ্য শ্রমিককে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকল ধ্বংসের জন্য দায়ীদের বিচার করা হবে।

অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া ও থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *