বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘আবুল কাসেম হায়দার ট্রাস্ট ফান্ড গঠন

নিউজ ডেস্ক

1 Min Read

আজ শনিবার, ২৪ মে ২০২৫ বিকাল ৪:৩০ টায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘আবুল কাসেম হায়দার ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠিত হয়। ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার চুক্তিপত্রে এশিয়াটিক সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠাতা হিসেবে স্বাক্ষর করেন জনাব আবুল কাসেম হায়দার।

অনুষ্ঠানে সোসাইটির কাউন্সিল সদস্য অধ্যাপক ড. নাজমা খান মজলিস, সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাব্বীর আহমেদ এবং সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটি সোসাইটির ৪৯তম ট্রাস্ট ফান্ড। এই ট্রাস্ট ফান্ডের মূলধন ২০ লক্ষ টাকা। ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, দারিদ্র দূরীকরণ, নারী ক্ষমতায়ন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলির উপর বার্ষিক বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের উদ্দেশ্য নিয়ে ট্রাস্ট ফান্ডটি প্রতিষ্ঠিত হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *