ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।
এর আগে একই দিন ভোরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণির। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়।
ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
