সন্দ্বীপ থানার ওসি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রাম জেলার মধ্যে ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম চৌধুরী। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান এবং অপরাধ দমনে অসামান্য সফলতার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সন্দ্বীপ থানা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র ও অস্ত্রের কারখানা থেকে অস্ত্র ও যন্ত্রাংশ জব্দ, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, সন্ত্রাসী গ্রেফতার এবং হারানো মোবাইল উদ্ধারের মতো ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। মামলার তদন্ত কার্যক্রমেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য।

এই সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

সম্মাননা গ্রহণের পর তিনি জানান—এ অর্জন শুধুমাত্র তাঁর একার নয়; সম্মানিত সীতাকুণ্ড সার্কেল জনাব লাবীব আবদুল্লাহর সার্বক্ষণিক সহযোগিতা, থানার অফিসার ও ফোর্সের আন্তরিক দায়িত্বশীলতা এবং সর্বোপরি সন্দ্বীপবাসীর অগাধ সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।

সন্দ্বীপের সর্বস্তরের মানুষ এ অর্জনকে থানার জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন। তাঁরা ওসিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও অপরাধ দমনে তাঁর অবিচল নেতৃত্ব ও সফলতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *