সীমান্তবাসীর পাশে বিজিবি: ফেনীতে ফ্রি চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

ফেনীর ছাগলনাইয়ায় সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার যশপুর সীমান্ত ক্যাম্পে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

বিজিবি সূত্র জানায়, মেডিক্যাল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। শীতজনিত রোগে আক্রান্তদের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। একই সঙ্গে তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় ৪ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনসহ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি সবসময় সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুদের চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *