সন্দ্বীপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট মো. আবু তাহেরের সমর্থনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল যোগ দিতে থাকে মূল কর্মসূচিতে। বিকেলে এনাম নাহার মোড়ে এসে এসব মিছিল একত্রিত হয়ে রূপ নেয় বিশাল জনসমুদ্রে।
জনতার ঢল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। “ধানের শীষের বিজয় চাই”—এমন স্লোগানে বারবার মুখর হয়ে ওঠে মিছিল। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট মো. আবু তাহের। তিনি বলেন,
দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। সন্দ্বীপে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব সোলাইমান বাদশা, মোশারফ হোসেন দিদার, আব্দুল ওয়াহাব কবির চেয়ারম্যান, গাজী মোহাম্মদ হানিফ, আসিফ আক্তার, নাজিম উদ্দিন কমিশনার, মাহবুবুল আলম শিমুন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সামসুদ্দিন মেম্বার।
আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির বাহার, দেলোয়ার হোসেন ফুল মিয়া, হারুন রশিদ হান্নান, আনিস আকতার টিটু, মনিরুল ইসলাম মাহি, মোহাম্মদ নুর উদ্দিন, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দিন, এস কে জুলহাস, মনির হোসেন, তানভীর আহমেদ, মনির উদ্দিন, আনোয়ারুল কবির ও তানজিল হাসান পাভেলসহ বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল ও গণসংযোগে অংশ নেওয়া স্থানীয়রা জানান, সন্দ্বীপ বিএনপির এমন প্রাণবন্ত উপস্থিতি দেখে সাধারণ জনগণ নতুন উদ্দীপনা ও আশার আলো দেখছেন।
