চট্টগ্রাম বিভাগের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষিত তালিকায় উত্তর ও দক্ষিণ উভয় জেলার অভিজ্ঞ ও তরুণ নেতৃত্ব স্থান পেয়েছেন।
ঘোষিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ—
🔹 চট্টগ্রাম-১ (মীরসরাই)
নুরুল আমিন চেয়ারম্যান — চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
🔹 চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)
সরওয়ার আলমগীর — চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
🔹 চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)
কাজী সালাউদ্দিন — চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
🔹 চট্টগ্রাম-৫ (হাটহাজারী)
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)।
তিনি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র।
🔹 চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)
হুম্মাম কাদের চৌধুরী — বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র।
🔹 চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও)
এরশাদ উল্লাহ — চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক।
(সম্প্রতি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি।)
🔹 চট্টগ্রাম-১০ (খুলশী–পাহাড়তলী)
আমীর খসরু মাহমুদ চৌধুরী — বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।
🔹 চট্টগ্রাম-১২ (পটিয়া)
মোহাম্মদ এনামুল হক — চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
🔹 চট্টগ্রাম-১৩ (আনোয়ারা)
সরওয়ার জামাল নিজাম — বিএনপির সাবেক সংসদ সদস্য।
🔹 চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)
মিশকাতুল ইসলাম চৌধুরী — চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
দলীয় সূত্র জানায়, বাকি ছয় আসনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত পর্যায়ে একাধিক প্রার্থীর প্রোফাইল পর্যালোচনা করছে।
