চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের পক্ষে এবং বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে এক বিশাল মিছিল ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খান। মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, যুবদলের আহ্বায়ক টিটু হায়দার।
আরও উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শাহাদাত, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, যুবদলের আহ্বায়ক মাস্টার রাফি, সদস্য সচিব মো. আকতার, দীর্ঘাপার ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া, সাধারণ সম্পাদক মো. ফরিদ, যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন।কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির বাহার, সাধারণ সম্পাদক হাজী নিজাম, যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন ও মাইন উদ্দিন প্রমুখ।
এছাড়াও সারিকাইত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন চেয়ারম্যান, যুবদলের আহ্বায়ক আবু তাহের, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আলম শিমুল, নাজিম কমিশনার, আকরাম, সোহাগ, আকতার, আলী, হারামিয়া বিএনপির আফছার ও মাওলা, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, যুবদলের সদস্য সচিব জাকারিয়া তসলিম, যুগ্ম আহ্বায়ক মামুন খান, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,
১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেয়ার পর থেকেই সন্দ্বীপে তিনি জনগণের ভালোবাসায় তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিশেষ করে ২০০৮ সালের প্রতিকূল সময়ে বাংলাদেশের মাত্র ২৯ জন বিএনপি প্রার্থীর মধ্যে তিনি এমপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।
তারা আরও বলেন,
সন্দ্বীপকে বিএনপির দুর্গে পরিণত করা এই জনতার নেতাকে উপেক্ষা করে যদি অন্য কাউকে বা কোনো জোট প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, তাহলে নিশ্চিতভাবে এই আসন হাতছাড়া হয়ে যাবে এবং বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে।
আসন্ন নির্বাচনে মোস্তফা কামাল পাশার প্রার্থীতা ঘিরে সন্দ্বীপে বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা এখনো দৃঢ়, যা ধানের শীষের পক্ষে বড় সুবিধা এনে দিতে পারে বলে রাজনৈতিক মহলের মতামত।
