মুছাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক নেতা আলাউদ্দীন সিকদার

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিরাপাড়া সমাজে সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর, সমাজসেবক ও মানবিক নেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইসমাইল হোসেনের ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্রসহ পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তার আগমন ও মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তির সঞ্চার হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন,

আলাউদ্দীন সিকদার শুধু রাজনীতিক নন, তিনি একজন প্রকৃত মানবিক মানুষ। যেখানেই মানুষের কষ্ট, সেখানেই তাকে পাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী।

আলাউদ্দীন সিকদার বলেন,

মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা মানবতার সেবায় বিশ্বাসী, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, মুহাম্মদ আলাউদ্দীন সিকদারের মতো জনদরদি নেতৃত্ব সমাজে আরও বিস্তৃত হলে এলাকার উন্নয়ন ও মানবিক সহযোগিতার চেতনা আরও শক্তিশালী হবে। তারা বলেন, তার মতো নেতার মানবিক দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *