বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে রিলেশনশিপ ম্যানেজার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: প্রাইম ব্যাংক পিএলসি
পদ: রিলেশনশিপ ম্যানেজার / সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
বিভাগ: করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও পাওয়ারপয়েন্টে দক্ষতা, বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন ও সুযোগ-সুবিধা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
