রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মধ্যরাতে রুদ্ধশ্বাস অভিযানে কুখ্যাত সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ (২৭)-কে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব২।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছে—এমন তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে অতর্কিত অভিযানে পালানোর চেষ্টা করলে ১টি অবৈধ দেশীয় শাটারগানসহ রুবেলকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অস্ত্র প্রদর্শন, মাদক ব্যবসা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
