অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব তানজিনা রাইস বরখাস্ত

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

অসদাচরণ এবং পলায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রাইসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এবং জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে।” বরখাস্তকালীন সময়ে তানজিনা রাইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, কর্মস্থলে টানা চার মাসের বেশি সময় অনুপস্থিত থাকার অভিযোগে এর আগে আরও দুইজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

এনবিআরের শীর্ষ পর্যায়ে কর্মকর্তার এ ধরনের বরখাস্তের ঘটনা রাজস্ব প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *