ঐকমত্য ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,

নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ভালো-মন্দ দিক আছে। তবে আমরা মনে করি এটি জরুরি। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার এবং স্থানীয় সুজন নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার এবং দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার।

এই বক্তব্যে বদিউল আলম মজুমদার স্পষ্ট করেছেন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার যতই হোক না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *