ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৪৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য প্রার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-১: এম এ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. খালেদ হোসেন মাহবুব
ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আব্দুল মান্নান
কুমিল্লা
কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৫: মো. জসিম উদ্দিন
কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৮: জাকারিয়া তাহের
কুমিল্লা-৯: মো. আবুল কালাম
কুমিল্লা-১০: মো. আব্দুল গফুর ভুঁইয়া
কুমিল্লা-১১: মো. কামরুল হুদা
চাঁদপুর
চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন
চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন
চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ
চাঁদপুর-৪: মো. হারুনুর
চাঁদপুর-৫: মো. মমিনুল
ফেনী
ফেনী-১: বেগম খালেদা জিয়া
ফেনী-২: জয়নাল আবেদীন
ফেনী-৩: আব্দুল আওয়াল
নোয়াখালী
নোয়াখালী-১: এ এম মাহবুব উদ্দিন
নোয়াখালী-২: জয়নাল আবেদীন
নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ
নোয়াখালী-৪: মো. শাহজাহান
নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬: মোহাম্মদ মাহবুবের রহমান শামীম
লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভুঁইয়া
লক্ষ্মীপুর-৩: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
চট্টগ্রাম
চট্টগ্রাম-১: নুরুল আমিন (চেয়ারম্যান)
চট্টগ্রাম-২: সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২: মোহাম্মদ এনামুল
চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
কক্সবাজার ও পার্বত্য জেলা
কক্সবাজার-১: সালাহউদ্দিন
কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল
কক্সবাজার-৪: শাহজাহান
খাগড়াছড়ি: আবদুল ওয়াদুদ ভূঁইয়া
রাঙ্গামাটি: দীপেন দেওয়ান
বান্দরবান: সাচিং প্রু
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত নামগুলো প্রাথমিকভাবে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে জোটভুক্ত দলের সঙ্গে আলোচনা করে আসন বিন্যাসে পরিবর্তন আনা হতে পারে।
দলটির মহাসচিব বলেন,
আমরা আপাতত ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি। স্থায়ী কমিটি প্রয়োজনে এই তালিকায় পরিবর্তন আনতে পারবে।
প্রার্থী ঘোষণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
