ট্রফি কাণ্ডে ভারতের কড়া সমালোচনা করলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক

2 Min Read

ক্রিকেটে রাজনীতি নয়, খেলা হওয়া উচিত আনন্দের—প্রোটিয়া কিংবদন্তির মন্তব্য

এশিয়া কাপের ফাইনাল শেষ হলেও ট্রফি কাণ্ড এখনো ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। চ্যাম্পিয়ন হয়েও ভারত ট্রফি হাতে না পাওয়ার ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনায় এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তার মতে,

ট্রফি দেয়ার জন্য যিনি মঞ্চে ছিলেন, তাকে দেখে ভারত খুশি হয়নি। কিন্তু এসব খেলাধুলার অংশ হতে পারে না। খেলার মধ্যে রাজনীতি যুক্ত হওয়া মোটেও ঠিক নয়। ট্রফি না পাওয়া দৃশ্যটা ছিল হতাশাজনক ও অস্বস্তিকর। ভবিষ্যতে এমন ঘটনা আর দেখা না যায়, সেটাই প্রত্যাশা।

প্রোটিয়া তারকার এই মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে এশিয়া কাপের ট্রফি বিতর্ক। ক্রিকেট বিশ্লেষকদের মতে, খেলাধুলার আবেগে রাজনীতি ঢুকে পড়লে এর ক্ষতি হয় খেলাটিরই। ডি ভিলিয়ার্সও সেটাই মনে করিয়ে দিয়েছেন।

তবে ভারতের ক্রিকেটীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। এবি বলেন,

ভারত অসাধারণ ফর্মে আছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের দলকে খুবই শক্তিশালী মনে হচ্ছে। বড় মঞ্চে সুযোগ কাজে লাগানোর ক্ষমতা আছে তাদের। আক্রমণাত্মক খেলা সত্যিই উপভোগ্য।

এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামবে সূর্যকুমার যাদবের দল। সেই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নেবে ভারত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *