রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং এলাকাভিত্তিক অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে ধরপাকড় চালানো হয়।
অভিযান সম্পর্কে দ্বায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান,
এলাকার অপরাধপ্রবণ পয়েন্টগুলো নজরদারিতে রেখে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মুজাহিদ, রিপন, সাদ্দাম, সুমন, শরিফ, তৌসিফ হোসেন, আব্দুল আল মামুন, রবিউল, আরাফাত হোসেন তুহিন, ইলিয়াস হোসেন মিরাজ, ডালিম ভূঁইয়া, ফুয়াদ, বন্ধন, সামসাদ, ইকরাম তোতা, ইমরান, আজাদ, ফয়সাল, আরিফ হোসেন, আক্তার হোসেন কাল্লু, শাকিল শিকদার এবং মমিন।
এলাকার গুরুত্বপূর্ণ মহল্লা, বাজার এলাকা, অপরাধপ্রবণ চৌমুহনী এবং সংকীর্ণ গলি ঘিরে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এমন বিশেষ অভিযান আরও গতিশীল করার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
