মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান,অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্রসহ কুখ্যাত এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃত সন্ত্রাসীর নাম আবু বক্কর সিদ্দিকী (৩৭)। তিনি মহেশখালী উপজেলার মিয়াজির পাড়া এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানার পুলিশের সমন্বয়ে মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু বক্করের বসতঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—

৩টি দেশীয় তৈরি পিস্তল

৭ রাউন্ড তাজা কার্তুজ

১টি চাইনিজ কুড়াল

৪টি রামদা

১টি ব্রাস নাকল

অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান,

আটক সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, কোস্ট গার্ড ও পুলিশের এই সমন্বিত অভিযানে মহেশখালীর সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আটককৃত সন্ত্রাসী ও জব্দ করা অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এমন সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।”

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মিয়াজির পাড়া এলাকায় আবু বক্করের দাপটে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *