সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ ১৯ই জুলাই

2 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনশক্তি ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। চট্টগ্রাম মহানগরীর জামায়াত নেতা ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। জনগণ আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত।

গতকাল বুধবার সকালে চকবাজার থানার বাগমনিরাম ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রধান দাবিগুলো হচ্ছে:

২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময়ে সংঘটিত সকল গণহত্যার বিচার

রাষ্ট্রের সব স্তরে মৌলিক সংস্কার

ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন

জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি ও বাগমনিরাম ওয়ার্ড আমির সা’দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন থানার আমির আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আব্দুল হান্নান, জামায়াত নেতা মোহাম্মদ আব্দুর রাকিব, আব্দুর রহমান জুয়েল, আমজাদ হোসেন, আকতার হোসেন, আরাফাত হোসেন, নাহিদ মাহমুদ, আব্দুল হালিম, খালেদ হোসাইন প্রমুখ।

এদিকে, ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ১৬ জুলাইয়ের প্রস্তুতি সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সেক্রেটারি এরশাদুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার। উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম, খালেদ জামাল, নুর হোসেন, শাহাদাৎ হোসেন, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীসহ সারাদেশ থেকে বিপুল জনসমাগমের লক্ষ্যে জামায়াতের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা ইতিমধ্যে ব্যাপক প্রচার, সমন্বয় এবং লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করেছেন। সমাবেশকে ঘিরে নিরাপত্তা, গণমাধ্যম কাভারেজ ও রাজনৈতিক পর্যালোচনায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে নজর রাখছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *