সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণ: শিশুদের জন্য খুশির নতুন ঠিকানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

3 Min Read
Highlights
  • সিরাজগঞ্জ শিশুপার্ক: শিশুদের নতুন ঠিকানা
  • মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক- সিরাজগঞ্জ জেলা বিএনপি

২৩ জুলাই—জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জে নির্মাণ হচ্ছে একটি আধুনিক যমুনা শিশুপার্ক, যা শিশুদের বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ ফিরিয়ে দেবে। এই উদ্যোগটি শিশুদের জন্য একটি খুশির ঠিকানা সৃষ্টি করতে যাচ্ছে এবং একই সাথে স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখবে।

ইতিহাস ঐতিহ্যবাহী যমুনা নদীর পাড়ে নির্মীত এই শিশুপার্কটি চালু হলে, সিরাজগঞ্জের কোমলমতি শিশুরা খেলাধুলো, আবিষ্কারের আনন্দ এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে। বুধবারের সভায় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনা করেন। সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান।

স্থানীয়রা মনে করছেন, এই শিশুপার্কটি শিশুদের মৌলিক অধিকারের বাস্তবায়ন এবং বিনোদন সূচককে অত্যন্ত গুরুত্ব দেবে। বিশেষভাবে, ইউনিসেফের দেওয়া নির্দেশনায় শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই উদ্যোগের আওতায় সুরক্ষিত খেলার পরিবেশ নিশ্চিত করা হবে।

শিশুদের সুরক্ষিত খেলার মনোরম পরিবেশ সৃষ্টির পাশাপাশি, এই প্রকল্পটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। এটি গ্রামীণ অর্থনীতির প্রসারে সহায়ক হবে, কারণ স্থানীয় শিল্পীদের অভিনয় এবং সৃজনশীলতা এখানে তুলে ধরা হবে।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, সরকারের কার্যকর তদারকি, স্থানীয় জনগণের সমন্বয় এবং টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত হলে এই পার্কটি সিরাজগঞ্জের একটি অমূল্য সম্পদ হয়ে উঠবে।

স্থানীয় নেতা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,

আমরা বিশ্বাস করি, একটি উন্নত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে আমাদের শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার দিকে নজর দিতে হবে। এই শিশুপার্ক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনাগরিক হয়ে গড়ে ওঠার পথ প্রশস্ত করবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এবং সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এই উদ্যোগে কার্যকর ভূমিকা রাখছেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান।

উল্লেখ্য, গত ১৮ জুলাই চায়নাবাঁধ এলাকায় একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল, যা জেলা প্রশাসনের উদ্যোগে সুস্বাস্থ্য ও শিক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

এখন সিরাজগঞ্জের শিশুরা অপেক্ষায় আছে তাদের খুশির নতুন ঠিকানার, যেখানে তারা খেলার আনন্দ এবং স্বপ্নের পালক বিস্তার করতে পারবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *