জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—

ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে ও বরখাস্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২),

বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪),

একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯),

বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শুক্রবার (১ আগস্ট) দুপুরে চার নেতাকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া একইদিন আরও চারজন আসামিকেও অন্য মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *