বহিষ্কৃত ৪০ নেতার পদ পুনর্বহাল করল বিএনপি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত ৪০ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রবিবার (৯ নভেম্বর) বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় বহিষ্কৃত নেতাদের পদ পূনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ছিলেন —

১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু,
৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু,
৫ নম্বর ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ,
৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম,
১০ নম্বর ওয়ার্ডের মো. সাঈদুর রহমান জুবের,
১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মতছির,
১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম,
১৫ নম্বর ওয়ার্ডের মো. মুজিবুর রহমান,
১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী,
২২ নম্বর ওয়ার্ডের বদরুল আজাদ রানা,
২৩ নম্বর ওয়ার্ডের মামুনুর রহমান মামুন,
২৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন,
২৫ নম্বর ওয়ার্ডের অ্যাড. রুকশানা বেগম শাহনাজ,
২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ রনি,
২৮ নম্বর ওয়ার্ডের আলী আব্বাস,
২৯ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন,
৩০ নম্বর ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া,
৩১ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মুকিত,
৩২ নম্বর ওয়ার্ডের অ্যাড. হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ,
৩৩ নম্বর ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম,
৩৭ নম্বর ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়,
৩৮ নম্বর ওয়ার্ডের উসমান হারুন পনির,
৩৯ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন,
৪০ নম্বর ওয়ার্ডের আব্দুল হাছিব,
৪২ নম্বর ওয়ার্ডের সুমন আহমদ সিকদার।

এছাড়া সংরক্ষিত আসনের মধ্যে—
২২, ২৩ ও ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী,
১০, ১১ ও ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন, এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি, সঙ্গে ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থও পুনর্বহাল হয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া, যিনি পূর্বে ব্যক্তিগত কারণে দল থেকে অব্যাহতি নিয়েছিলেন, তাকেও পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনের ঐক্য ও সক্রিয়তা বজায় রাখতে এবং তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *