রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা হিসেবে নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্যের অবদান ৩৬ মিলিয়ন ডলার।
মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।
উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সাত দফা প্রস্তাব তুলে ধরেন।
ড. ইউনূস আরও বলেন,
অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক এই নতুন অর্থায়ন রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে সংকট সমাধানের জন্য মিয়ানমারে টেকসই সমাধান খুঁজে বের করাই সবচেয়ে জরুরি।
