নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমান-এর যোগদানকে কেন্দ্র করে সংবিধান সংস্কার ইস্যুতে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মধ্য দিয়ে সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তার ভাষ্য,
এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এর মাধ্যমে একটি আইনি সংকট ও জটিলতা তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, সংবিধান সংস্কার আদেশে স্বাক্ষর করে গণভোটে অংশ নেওয়ার পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ব্যাখ্যা দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানের নতুন সরকারে যোগদান নিয়েও আপত্তি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এভাবে দায়িত্ব পরিবর্তন নৈতিকতার প্রশ্ন তোলে।
সংবিধান সংস্কার প্রক্রিয়া ও রাজনৈতিক অঙ্গীকার ঘিরে নতুন করে শুরু হওয়া এই বিতর্কে রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হওয়ার আভাস মিলছে।
