জুলাই-আগষ্ট গনতন্ত্র শোক ও বিজয়ের মাস উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা সেনারহাট স্কুল মাঠে এসে জড়ো হন। এরপর দলে দলে যোগদান করে উপজেলা কমপ্লেক্সে চত্বরে।
এতে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হতে থাকে সেনারহাট থেকে উপজেলা কমপ্লেক্সে পর্যন্ত। এরপর উপজেলা চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, ও বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মিজানুর রহমান ভূইয়া মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপ এগিয়ে যাবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে জানান নেতারা।
উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির, মনির তালুকদার, কাউসার চেয়ারম্যান (যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি), পৌরসভা বিএনপি যুগ্ন আহ্বায়ক সাইফুর রহমান শামীম, যুগ্ম আহ্বাবক মাইনুদ্দিন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, কাউচার কমিশনার (কৃষকদল পৌরসভা সভাপতি), মোশাররফ হোসেন (উত্তর জেলা যুবদল সদস্য), শাহরিয়ার সজীব (সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল), সুজাউদ্দৌলা সজীব (সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা ছাত্রদল), সাবেক পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বশির উদ্দিন হায়দার, যুবদল নেতা রাজু, ফৈরদস আহমেদ কৌশিক, ওমর ফারুক পাবেল, কামরুল, ফয়েল, নিফুলসহ উপজেলা কৃষকদল, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
মিছিলের সমাপ্তিতে নেতারা জনগণের সমর্থন অর্জনে এবং উন্নয়নের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান। তারা নিশ্চিত করেন যে, বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে এবং দেশের জনগণের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
এ ধরনের আয়োজন সন্দ্বীপের রাজনৈতিক দৃঢ়তা এবং জনগণের মধ্যে আশাবাদের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
