অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

2 Min Read

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিমপাড়ার জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের (২৫) ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই অসহায় যুবকের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে অসহায় অবস্থায় দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রদান করে।

শাকিলকে দেখে মির্জা জামান সাংবাদিকদের বলেন—

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। দল সবসময় তাদের পাশে থাকবে। একইসাথে আমি জেলা প্রশাসন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা ও তার মায়ের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা ফাহিম আহমেদ, শহর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি, যুবনেতা পাপ্পু শেখ ও হাবিব।

মানবিক এ উদ্যোগে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের কার্যক্রমকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *