অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে।

সূত্র জানায়, রোববার (৫ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

ফেরতপ্রাপ্তরা হলেন—ঢাকার রামপুরার খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) এবং কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক স্থানীয় দালালের সহায়তায় রোববার দুপুরে অবৈধ পথে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন,

দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানায়, সীমান্ত এলাকায় দালালচক্রের তৎপরতা রোধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকানো যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *