বর্তমানে সমাজে যার ওপরই মানুষ ভরসা করে, তার নামেই অপবাদ ছড়ানো হচ্ছে— এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে, এখন এমন এক সময় এসেছে যখন কাউকে নিয়ে কিছু লিখে দিলেই তা মানুষের মুখে মুখে ঘুরতে থাকে, অথচ এসব তথ্য যাচাই করার কোনো কার্যকর ব্যবস্থা নেই।
রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন,
সমাজে সারাক্ষণ নেগেটিভিটি ছড়ানোর পেছনে একটি উদ্দেশ্য কাজ করে। বিতর্কিত মন্তব্য বা অপবাদ ছড়ানোর মাধ্যমে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া হয়। এভাবেই আমাদের চিন্তার ফোকাস নষ্ট করে দেওয়া হচ্ছে।
রিজওয়ানা হাসান আরও বলেন,
যার ওপর ভরসা করবেন, তার নামেই আজেবাজে কথা বলা হয়। আপনার ভেরিফিকেশনের উপায় নেই। সন্দেহ ও নেতিবাচকতার ওপর ভিত্তি করে কোনো সমাজ গড়ে উঠতে পারে না। এই নেতিবাচকতায় আমরা যেন খেই হারিয়ে না ফেলি— সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি মনে করেন, বিশ্বায়নের যুগে নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এখনো উপেক্ষিত রয়ে গেছে।
বলেন তিনি।
বায়ু দূষণ প্রসঙ্গে তিনি বলেন,
এক বছরে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সব সংস্থা যদি একসঙ্গে কাজ করে, তাহলেই পরিবর্তন আসবে। এর আগে পর্যন্ত মাস্ক পরা জরুরি। আইন মানা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে সেক্স এডুকেশন এখনো এক ধরনের ‘নিষিদ্ধ বিষয়’।
ছোটবেলা থেকে সচেতনতা তৈরি করার জায়গায় আমরা ইউটিউব বা সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। অথচ বাস্তবতার প্রেক্ষাপটে এটি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই আলোচনা শুরু করা উচিত ছিল।
তার মতে,
নারীর স্বাস্থ্যকে উপেক্ষা করে নারী ক্ষমতায়ন সম্ভব নয়। আর নারী ক্ষমতায়ন ছাড়া প্রকৃত সমতায়নও অর্জন করা যাবে না।
সমাজে আস্থা ও ইতিবাচকতার জায়গা রক্ষায় ব্যক্তিগত দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
