খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনা লিখেছেন,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে দেশের রাজনীতি এবং বিএনপি নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হলো। আল্লাহ তার আত্মার মাগফিরাত করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য দান করুন।

একই দিনে বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,

স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব জনগণকে পথ দেখিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান এবং সংগ্রামের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *