আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নৌকা প্রতীক নেই মানেই আজ আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে এবং এই দলের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি। বিএনপি ও ধানের শীষ এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধারণ করে রেখেছে। গণতন্ত্র ও উন্নয়নের বিকল্প শক্তি হিসেবে বিএনপির কথাও তুলে ধরেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা বিদেশনির্ভর রাজনীতি করেছে এবং দেশের মানুষের ওপর দুঃশাসন চালিয়েছে, তারা আজ রাজনৈতিকভাবে বিলুপ্ত। দেশের জনগণ যদি সমৃদ্ধি, অগ্রগতি এবং প্রকৃত মালিকানা চায়, তাহলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা, কর্মসূচি ও নীতি রয়েছে। জনগণের সামনে এসব বিষয় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। অথচ প্রতিদ্বন্দ্বী পক্ষের কোনো বাস্তব পরিকল্পনা নেই; তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনী পথসভায় দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *