আদিবের প্রচারণায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে ঢাকা-১৮ আসনের খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক নেতাকর্মী আহত হন।

বিবৃতিতে এই ঘটনাকে অন্যায় ও সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *