পর্যটন নগরীর ভাবমূর্তি রক্ষায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিশেষ সতর্কতা

সিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

এ সময় তিনি বলেন,

পর্যটন নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সৈকতে জোর করে টাকা আদায়, পর্যটকদের বিরক্ত করা কিংবা হয়রানির চেষ্টা—এসব ঘটনায় যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি জানান, প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য মানুষ কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। তিনি আরও বলেন, পর্যটন শিল্পের সুনাম অক্ষুণ্ণ রাখতে কোনো গোষ্ঠীর অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে কক্সবাজারের হিজড়া সম্প্রদায়ের গুরু মা সংবাদমাধ্যমকে বলেন,

আমরা প্রকৃত হিজড়ারা কখনো পর্যটকদের বিরক্ত করি না। আমাদের নাম ভাঙিয়ে অন্যরা অপকর্ম করছে। এতে সমাজে আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।

তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রকৃত হিজড়া সম্প্রদায়কে যাতে হয়রানির শিকার না হতে হয় এবং যারা তাদের নামে অপরাধ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। গুরু মা আশ্বাস দেন, হিজড়া সম্প্রদায় সবসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *