বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার থেকে উঠে আসা প্রথম নারী হাকিমুন নেছা জাতিসংঘের UN Women’s International Network for Disaster Risk Reduction (WIN-DRR) Rising Star Award 2025 অর্জন করেছেন।
ব্যাংককের United Nations Convention Center (UNCC)-এ অনুষ্ঠিত বর্ণিল অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।এত বছর ধরে UN DRR Rising Star Award এর জন্য বাংলাদেশ থেকে কোন নারী ঘোষিত বা সিলেক্টেড হয়নি।এই প্রথম একমাত্র বাংলাদেশী নারী হাকিমুন নেছা প্রথম UN DRR Rising Star Award এর তালিকায় নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রেখেছেন।এই বিষয়ে বিভিন্ন রাষ্ট্র তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাকে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে হাকিমুন নেছা বাংলাদেশী নারীদের পরিচয় বহনকারী ঐতিহ্য পোশাক শাড়ি পরে অংশ নেন। দূর্যোগ ঝুঁকি হ্রাস, লিঙ্গ-সমতামূলক উন্নয়ন এবং কমিউনিটি রেজিলিয়েন্স গঠনে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
হাকিমুন নেছা তার প্রতিষ্ঠান নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (ওয়েইডো) এর অধীনে দূর্যোগ-পরবর্তী অবকাঠামো পুনর্নির্মাণ,নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগগুলো কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে নারী-অধিকারের উন্নয়ন ও দূর্যোগ সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মাননা পেয়ে হাকিমুন নেছার প্রতিক্রিয়া
পুরস্কার গ্রহণের পর আবেগঘন বার্তায় তিনি বলেন—
এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের জন্য একটি ঐতিহাসিক সম্মান। বিশ্বের কাছে এটি প্রমাণ করল যে আমাদের অঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই। UN DRR Women in Network WIN Disaster Risk Reduction Rising Star Leadership Award 2025-এ স্বীকৃতি পাওয়া আমার জন্য গভীর অর্থবহ।
তিনি আরও জানান, UNDRR, ESCAP এবং আন্তর্জাতিক জুরির এই স্বীকৃতি তাকে আরও অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ার কাজে নিজেকে আরও নিবেদিত করার জন্য।
পরিবার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সবসময় ওদের উৎসাহ অনুপ্রেরণা আমাকে আজ বিশ্বের একজন নারী হিসেবে পরিচিত হতে সহযোগিতা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। তারা বলছেন, তার এই অর্জন বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। বহু বছর ধরে কমিউনিটি উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তার নিবেদিতপ্রাণ কাজই তাকে এ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।
