জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

1 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। এরপর দুই পক্ষ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট, দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্রের স্থায়িত্ব, বিনিয়োগ সম্ভাবনা এবং কূটনৈতিক সহযোগিতা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *